চাঁদপুর: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পুরিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর ১৮ জন জীবিত ও ৪২ জন মৃত সহ মোট ৬০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এরপর উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপার মো. রবিউল হাসান মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এসময় তিনি বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানেঅতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


