মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামে মসজিদের যাতায়াতের পথ বন্ধ নিয়ে সম্প্রতি মানববন্ধন করে মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের ফারুক হোসেন সরকার।
রবিবার (২১ ডিসেম্বর) বিকালে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
এসময় ফারুক হোসেন সরকার বলেন, গত ১৫ ডিসেম্বর আমার বিরুদ্ধে সোনাইরকান্দি জামে মসজিদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছি অভিযোগ এনে যে মানববন্ধন করেছে গ্রামবাসী। আমি ওই মিথ্যা অপবাদ ও মানববন্ধনের প্রতিবাদ জানাই। মুলত আমার জায়গায় আমি কোন পথরোধ করি নাই। আমাদের পাশের জায়গার মালিক মকবুল দেওয়া তার নিজের জায়গায় বেড়া দিয়েছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে আলী আজ্জম গং আমাকে অনেক হুমকি ধামকি দিয়েছে। তাই আমি চাঁদপুর কোর্টে মামলা করেছি।
তিনি আরো বলেন, পরবর্তীতে আলী আজ্জম গং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করে আমার মানহানি ও সমাজে ছোট করেছে। ওই মানববন্ধন ও মিথ্যা অপবাদের প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি গ্রামবাসী ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
ফম/আরাফাত/এমএমএ/


