মনোহরগঞ্জে পানিতে ডুবে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু

মনোহরগঞ্জ  (কুমিল্লা):  কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইমতিয়াজ আহমেদ আবদুল্লাহ নামে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত শিশু আবদুল্লাহ মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামের মিয়াজি বাড়ির সোহাগ মিয়ার একমাত্র ছেলে৷

রবিবার (২১ আগষ্ট) সকাল অনুমান ৯ ঘটিকার সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে আবদুল্লাহ তাদের বাড়ির পাশে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে। সকাল অনুমান ৯ ঘটিকার সময় পুকুরের পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দৌঁড়ে এসে তার মৃতদেহ উদ্ধার করে।

বাদ আছর তার জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন তার চাচা আজিজুর রহমান সোহেল। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা- মাতার কান্না কিছুতেই থামছে না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফম/এমএমএ/

ইকবাল কবির শাওন | ফোকাস মোহনা.কম