মনোনয়নপত্র জমা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এখন পর্যন্ত নির্বাচনে কোন শঙ্কা নেই। ভোটাররা নির্ভিগ্নে কেন্দ্র ভোট দিতে পারবেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম