কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত দুই নব যোগদানকৃত শিক্ষক ফুল দিয়ে বরণ ও “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম। এসময় তিনি বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মাট ফোন নিয়ে না আনে সে বিষয়ে শিক্ষকদের সজাগ থাকবেন ।
তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এনটিআরসিএর নব যোগদানকৃত দুই শিক্ষকদের মাধ্যমে এই বিদ্যালয়ের শিক্ষার মান আরো অনেকটাই এগিয়ে যাবে।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। তারা শিক্ষার মানোন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে,নব যোগদানকৃত এনটিআরসিএর দুই শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাহিদ ইসলাম।
ফম/এমএমএ/



