মতলব উত্তর ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর পিতার কবর জিয়ারত

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে 

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর পিতা মরহুম ফজলুল হক প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত করেছেন মুসল্লি, স্থানীয় ব্যক্তিবর্গ ও মাদ্রাসা ছাত্ররা।

মঙ্গলবার বাদ আছর নবুরকান্দি কেন্দ্রীয় গোরস্থানে নুরুল হুদা ফয়েজী মুসল্লিদের নিয়ে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন।

এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও দোজাহানের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে। মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তার সুযোগ্য পুত্র উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম