মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচন পরবর্তী শোকরানা দোয়া

মতলব উত্তর (চাঁদপুর): কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন সম্পন্ন হওয়ায় মতলব উত্তরে শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা লুধুয়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া আয়োজন করে মতলব উত্তর উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, কেন্দ্রীয় স্বেচ্ছাস্বেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

মিলাদ পরিচালনা করেন লুধুয়া আহমাদিয়া মাদ্রাসার সুপার মাওলানা খন্দকার জসিম উদ্দিন। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান। উপস্থিত ছিলেন, লুধুয়া আহমাদিয়া মাদ্রাসার সভাপতি ইঞ্জি. বোরহান উদ্দিন, মতলব উত্তর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য মোকাদ্দেস পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, সাদুল্লাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কাইয়ুম মুন্সি, আমেরিকা প্রবাসী ফরহাদ হোসেন, যুবদল নেতা মুক্তার, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউছার মোল্লা সহ দলীয় নেতাকর্মী ও মুসল্লিগণ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ অত্যাচার নির্যাতন সহ্য করার পর আল্লাহর রহমতে দেশের জন্য বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন। তাই আমাদের দলীয় নিদের্শনা আনন্দ মিছিল না করে দোয়া ও মিলাদ করতে হবে। সেই লক্ষ্যে আমাদের এই মিলাদ আয়োজন। বক্তারা আরও বলেন, আমরা কোন জুলুমের রাজনীতি করব না। আমাদের নেতা বলে দিয়েছেন বিজয়ী দলের কাছে যদি পরাজিত দল নিরাপদ থাকে সেটাই হল প্রকৃত আনন্দ।

ফম/আরাফাত/এমএম/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম