মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে ২৩ অক্টোবর বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর জাতীয় পার্টির অফিসে উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আলমাছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া বলেন, ১৯৮২ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২ এর মাধ্যমে উপজেলা পরিষদ গঠন করেন।
রাষ্ট্র পরিচালনায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে উন্নয়নের যে কীর্তি গড়েছেন তা এক কথায় বলে শেষ করা সম্ভব নয়। উন্নয়নের কীতির মাঝেই বেঁচে থাকবেন পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় বক্তব্য রাখেন জাপার চেয়ারম্যান জিএম কাদের এর উপদেষ্টা বোরহান মাস্টার, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল কবির গাজীসহ আরো অনেকে ।
ফম/এমএমএ/


