মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে মান্দারতলী পানি উন্নয়ন বোর্ডের খাল খননের মাটি হরিলুট চলছে। কর্তৃপক্ষ রয়েছে নিরব ভুমিকায়। যেন চোখ থাকিতে অন্ধ! লক্ষ লক্ষ ফুট মাটি কেটে নিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, স্থানীয় মান্দারতলী গ্রামের বোরহান উদ্দিন, সিরাজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মহসিন সহ আরো কয়েজন মিলে ট্রলি ভরে মাটি নিয়ে যাচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে তারা মাটি গুলো মোটা অংকের দরে বিক্রি করছে। এসব মাটি দরপত্র আহ্বানের মাধ্যমে বিক্রি করলে সরকারি কোষাগারে রাজস্ব জমা হবে। অথচ কতৃপক্ষ নিরব ভুমিকায় রয়েছে। এখনি ব্যবস্থা না নিলে মাটি হরিলুট হয়ে যাবে।
এ ব্যাপারে কথা বলতে পাউবোর এসডিই সালাউদ্দিনকে কল দিলেও তিনি রিসিভ করেন নি। স্থানীয় সচেতন মানুষ মাটি লুট বাঁধা দিলে তাদেরকে লুটপাটকারীরা হুমকি ধামকি দিয়েছেন বলেও জানা গেছে। জনগণ মনে করেন, সরকারি সম্পত্তি রক্ষা করতে হলে কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ফম/এমএমএ/


