মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তরে ভাই বন্ধু ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কালিরবাজার বেরীবাঁধ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত ফাইনাল খেলায় নবীপুর একাদশ বনাম খলিফাপাড়া একাদশ অংশগ্রহন করে। ৯৫ রান সংগ্রহ করে রায়েরকান্দি খলিফা পাড়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ২০ রানের ব্যবধানে রানার্সআপ হয় নবীপুর সূর্য তরুণ সংঘ।
প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ মনজুর আমিন স্বপন। বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান বাবুল সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া নাদিম, যুবদল নেতা ফরহাদ মোল্লা, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, যুবনেতা দিদারুল ইসলাম, জুলহাস বেপারী, নুর ইসলাম, মিয়া নাছির প্রমুখ।
ভাই বন্ধু ক্রীড়া সংঘ মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর মেগা ফাইনাল উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মিয়া মনজুর আমিন স্বপন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান।
ফম/এমএমএ/

