মতলব উত্তরে প্রবাসী ফাউন্ডেশন এর শুভযাত্রা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার “প্রবাসী ফাউন্ডেশন” এর শুভযাত্রা সুচনা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নাউরী ঈদগাঁ ময়দানে আয়োজিত এক উদ্বোধনী সভায় এই সমাজসেবা মুলক সংগঠনটি আত্মপ্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোস্তফা মিয়াজি, সাবেক মেম্বার মোঃ আউয়াল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ইয়ান দেওয়ান, প্রবাসী ফাউন্ডেশনের সদস্য জামাল মালেক, আক্তার বেপারী, রুবেল মিয়াজী, জাকির হোসেন সহ আরো অনেকে।

সদস্যরা জানান, প্রবাসীদের সমেন্বয়ে প্রবাসী ফাউন্ডেশন সংগঠনটি গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে গরীব ও অসহায় মানুষ যেকোন ধরনের সেবা পাবেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম