মতলব উত্তরে নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় দোয়া

মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে দোয়া ও মিলাদ আয়োজন করে মতলব উত্তর উপজেলা শ্রমিক দল।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, উপজেলা যুবদলের শরীফ আহমেদ লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুম্মন তারেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাইনুদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক জসিম মাঝি সহ শত শত নেতৃবৃন্দ।
ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম