মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রগতিশীল প্রযুক্তি অর্ন্তভূক্তিমূলক উন্নতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারি প্রোগ্রামার প্রকৌশলী মোঃ শাহজাহান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডিজিটাল বাংলাদেশ বিষয়ক আলোচনা ও পর্যালোচনা করেন বক্তারা। এছাড়াও ডিজিটাল বাংলাদেশের তথ্য ও প্রযুক্ত বিষয়ক সুফল তুলে ধরেন সহকারি প্রোগ্রামার প্রকৌশলী মোঃ শাহজাহান।
ফম/এমএমএ/


