
মতলব উত্তর (চাঁদপুর): সনাতন ধর্মালম্বীদের সবচে’ বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। আগামী ১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা মহা বিল্ল ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুর হবে।
এবার দেবী দুর্গা গজে আগমন করবেন ও ফিরবেন নৌকায়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এ বছর ৩১টি পূজা মন্ডপে দুর্গাপূজার সকল প্রস্তুতি চলছে। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ।
পূজা মন্ডপগুলো হচ্ছে : শ্রী বিষ্ণু চন্দ্র দত্ত বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, ছেঙ্গারচর কালাচাঁদ আখড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় হারাধন রায়ের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় শ্যামাচরণের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, জ্যোতি লাল মাস্টার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, প্রাণকৃষ্ণ দাসের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় অতুল বেপারী বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় জীবন ঘোষের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী রঘুনাথ সরকার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় ভাষাণ চক্রবর্তীর বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, গজরা স্বার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, পোদ্দার বাড়ী, গজরা মনরঞ্জন বণিকের বাড়ী শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী হরগৌরী শ্মশান সংলগ্ন শ্রী শ্রী দূর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি শ্মশান শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শুকুলাল মাস্টার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, নান্দুরকান্দি হাওলাদার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় শ্রী জলধর দাস বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী অমৃত লাল নাগ বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী অতুল চন্দ্র অধিকারী বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, তিতারকান্দি ঘোষ বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় সুকুমার পাল বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় কামিনী চরন মন্ডল বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী দূর্গা মন্দির, শান্তি রঞ্জন শীলের বাড়ি (নতুন পুজা), দূর্গাপুর গনেশ দাসের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী রাধেশ্যাম মজুমদার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী ধীরেন্দ্র মাস্টার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী জহল্লাল মজুমদার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, দূর্গাপুর আশ্রয় কেন্দ্র শ্রী শ্রী দূর্গা মন্দির, হিন্দু আনোয়ারপুর শ্রী শ্রী দূর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি নমসূত্রপাড়া দুর্গা মন্দির ও ধনাগোদা রায়েরকান্দি বর্মণপাড়া দুর্গা মন্দির।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস জানান, এ বছর মতলব উত্তর উপজেলার ৩১টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা পাক্ প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোর তালিকা নিয়েছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ফম/এমএমএ/


