মতলব উত্তরে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আমিয়াপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায় নি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকার খাল পাড়ে রানু বেগমের বসত বাড়ীর ১০০ গজ দক্ষিণে ভুট্টা ক্ষেতে জনৈক অজ্ঞাত নামা মৃত পুরুষ ব্যক্তির মরদেহ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬৫ বৎসর হবে বলে ধারণা করছে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেউ যদি উক্ত অজ্ঞাতনামা ব্যাক্তির পরিচয় সংক্রান্তে কেউ অবগত থাকলে বা কারো পরিচিত হলে অফিসার ইনচার্জ ব্যবহৃত মোবাইল ০১৩২০১১৬০২৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ওসি।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম