মতলব উত্তরে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান ভষ্মিভুত হয়েছে।

শুক্রবার (২৩ মে) গভীর রাত প্রায় আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪ টি দোকান পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা।

জানা গেছে, ছেংগারচর বাজার তরকারি পট্টি শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন আগুন দেখে ডাক চিৎকার করে আগুন নিভানোর চেষ্টা করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আঃ মান্নান লস্কর জানান, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ী আবুল কালামের প্রায়ই ৪ লাখ টাকা, জহিরের চা দোকান পুড়ে ৫০ হাজার, ইউনুছ মাষ্টারের টেইলার্সের দোকান পুড়ে ৩০ হাজার এবং সজল বর্মনের সেলুন পুড়ে ২০ হাজার সহ প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম