মতলব উত্তরের মাদকব্যবসায়ী ইদ্রিস গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ইদ্রিস আলী (৩৪) কে ৩১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মতলব সার্কেল, চাঁদপুর এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর নেতেৃত্বে ও তৎপরতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ সাহেব এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় এসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই সোহাগ ও দুইজন চৌকস কনস্টবলসহ মতলব উত্তর থানাধীন ফরাজীকান্দি ইউনিয়নস্থ নয়াকান্দি বেড়ীবাঁধ হইতে নয়াকান্দি বড় চরকালিয়া গ্রামে যাওয়ার কাঁচা রাস্তার সংলগ্ন জনৈক আলী মিয়ার বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী (৩৪), পিতা- মোঃ জয়নাল আবেদীন, মাতা- মোসাঃ শান্তি বেগম, সাং- নয়াকান্দি বড়চরকালিয়া (দেওয়ান বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করতঃ সাক্ষীদের মোকাবেলায় তাহার দেহ তল্লাশী করিয়া আসামীর হেফাজত হইতে মোট ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট প্রাপ্ত হয়ে ২৫ সেপ্টেম্বর  ২৩.৩৫ ঘটিকার সময়  উদ্ধার করে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম