
চাঁদপুর : টেকনোলজিস্ট ও রেডিওলজিস্ট ছাড়া সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করায় চাঁদপুরের মতলবে ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়–য়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সমন্বয়ে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর এলাকার নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মুক্তি কমপ্লেক্স, সাকিব ডায়াগনস্টিক সেন্টার, মতলব ডিজিটাল সেন্টার, দি মদিনা প্যাথলজিক্যাল সেন্টার, পপুলার মেডিকেল সেন্টার, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, শাহজালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং দি নোভা মেডিকেল সেন্টারের প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করা হয়।
তিনি বলেন, এসব ডায়াগনস্টিকের মধ্যে ল্যাব টেকনোলজিস্ট ও রেডিওলজিস্ট ব্যতিত সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করায় নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে -১০ হাজার টাকা, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ খোরশেদ আলম ও থানা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ফম/এমএমএ/


