চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প এলাকা ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনলে পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন দুই সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (২২ মে) দুপুরে দুটি প্রকল্প এলাকা পরিদর্শন আসেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামানিক।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, সিনিয়র সহকারী সচিব এস.এম. সাদিক তানভীর ও এএসএম রিয়াদ হাসান গৌরব, মতলব উত্তরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজন এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি, মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শরীফ উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল সহ বিভিন্ন নেতারা।
পরিদর্শনের সময়ে তারা চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে পর্যটন কেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ ও সেতু নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ফম/এমএমএ/


