
মতলবে শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। ছবি: ফোকাস মোহনা.কম
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ টরকী গ্রামে তার নিজ বাড়িতে ড. আজিজ আহমেদ উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
তার নিজ উদ্যোগে পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আজিজ আহমেদের সহধর্মিণী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রধান, যুবলীগ নেতা লালমিয়া সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড. আজিজ আহমেদ বলেন, প্রতিটি মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা পালন করা সকলেরই দায়িত্ব বলে আমি মনে করি। তাহলে সমাজের মানুষগুলো ভালো থাকতে পারেন। তিনি যার যার সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে থাকার আহ্বান জানান।
ফম/এমএমএ/আরাফাত/


