মতলবে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

জানাগেছে, নতুন বাজারে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মতলব উত্তর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম