মতলব উত্তর (চাঁদপুর): ২০১৪ সালে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে নিহত মতলব দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বি’র কবর জিয়ারত করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান সহ ছাত্রদল নেতৃবৃন্দ। শনিবার (১৯ জুলাই) বাদ আছর উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামের পাভেলের হাসানের বাড়িতে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে বাদ মাগরিব উপজেলা ছাত্রদলের উদ্যোগে মতলব হাইস্কুল জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, খাদেরগাও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সামসুল হাসান মিঠু, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ সরকার, ছাত্রদল নেতা মোঃ মাসুদ প্রধান, মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান, ছাত্রদল নেতা ইনসাদ আহমেদ জিশান, ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেন, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক সরকার প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/আরাফাত/


