মতলবে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোঃ আব্দুল মান্নান (৭০) নামে ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

রোববার (৩১ আগস্ট) রাতে নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করেন স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম।
মৃত আব্দুল মান্নান উপজেলার বেলতলি নয়াকান্দি গ্রামের মো. কালু ব্যাপারীর ছেলে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় মেঘনা ধনাগোদা নদীতে গোসল করতে নামেন আব্দুল মান্নান নামের ওই ব্যাক্তি। অতিরিক্ত স্রোতের কারণে তিনি পানিতে ডুবে যান। পরবর্তীতে মতলব উত্তর ফায়ার স্টেশনের মাধ্যমে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে বিকাল ৪টায় নৌ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ৫টার দিকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য ওই ব্যাক্তির মরদেহ মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিক এর নিকট একটি বডি ব্যাগে হস্তান্তর করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম