মতলবে কৃষি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদন্ড

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৩ ব্যাক্তিকে ৩লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্ত কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ষষ্ঠ খন্ড বোরচর এলাকায় অবৈধভাবে কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ বলেন, কৃষি জমির সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম