মতলবে ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর): গত ২২ জানুয়ারি বুধবার রাতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর উত্তর পাড়া গ্রাম থেকে ৯১০ পিচ ইয়াবা সহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ১৯টি মামলার আসামি ও ৪টি গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত মোঃ জনি খান, পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইমরুল হোসেন প্রধান (৪০)।

সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানকালে পূর্ব ফতেপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর উত্তর পাড়ায় মো. ইমরুল হোসেন প্রধানের বসতঘরের ড্রয়িং রুম থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

তল্লাশি করে জনি খানের কাছ থেকে ১২টি বায়োরোধক জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১০ গ্রাম হিসেবে মোট ওজন হয় ৬০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে ইমরুল হোসেন প্রধানের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৩১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯৩ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৯১০ পিস, মোট ওজন ৯১ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৭৩ হাজার টাকা। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় এফআইআর নং-৫২, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম