মতলবের মাদকসেবী খালেকের কারাদন্ড

চাঁদপুর:  চাঁদপুরের মতলব দক্ষিণে মো. আ. খালেক (৪৭) নামে মাদকসেবীকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নায়েরগাঁও উওর বাজার সওদাগড় বাড়িস্থ আসামির বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মলতব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

সাজাপ্রাপ্ত মো. আব্দুল খালেক নায়ের গাঁও দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নায়েরগাঁও উত্তর বাজার প্রধানিযা বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে।

রাতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানাগেছে।

এর আগে সকাল সোয়া ৮টা থেকে পৌঁনে ৯টা পর্যন্ত ওই বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আ. খালেকের বাড়ি থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম, ইয়াবা ট্যাবলেট সংরক্ষণের গন্ধযুক্ত পলি প্যাকেট এবং মাদক বিক্রির নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম