ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে এবং দেশ পরিচালনা করবে

কচুয়ায় বাজার পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন

কচুয়ায় বাজার পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন।

কচুয়া (চাঁদপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনের সাথে কচুয়া বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কচুয়া বাজারের পল্টন ময়দানে বাজার পরিচালনা কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন।

তিনি বলেন,বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে এবং দেশ পরিচালনা করবে। একদল যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন,তাদের পক্ষে থেকে ক্ষমতা যাওয়া কোন অবস্থাতাই সম্ভব না। আমি এমপি ও মন্ত্রী থাকাকালীন কচুয়াতে কারো বিরুদ্ধে কোন মিথ্যা মামলা হয়নি। আমাকে অনেক বার মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর জেলখানায় নিয়ে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করেছে। আওয়ামী লীগ সরকার আমলে আমাকে কয়েকবার হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, আল্লাহ রহমতে বাবা-মা ও আপনাদের দোয়া আমি বেঁচে আছি। আমি কোন প্রতি হিংসা ও ক্ষোভ আক্রমণাত্মক রাজনীতি করিনা। আমি কচুয়া মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। আমি মিলন থাকলে কচুয়াতে কোন প্রশাসন দুর্নীতি করতে পারবে না। আমার নেতাকর্মীরা কোন অন্যায় বা অপরাধ কাজে সম্পৃক্ত হতে পারবে না। কচুয়াতে চাঁদাবাজি, জুলুম ও অত্যাচারীদের ঠাঁই দেয়া হবে না।

তিনি আরো বলেন,যারা দুষ্ট আওয়ামী লীগ অন্যান্য অত্যাচার, চাঁদাবাজি করেছে তারা সবাই পালিয়ে গেছে। যারা অত্যাচার করে না, আওয়ামী লীগ সমর্থিত ছিলো তারা এখন আছে,তাদের কিছু হবে না। আমি এহছানুল হক মিলন আগামী ১২ ফেব্রুয়ারি পর কচুয়া কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে থাকতে দিবো না।

কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমান্বনয়ক শাহ জালাল প্রধান, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া বাজারে ব্যবসায়ী নজরুল ইসলাম, শাহজাহান তালুকদার প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, কচুয়া বাজার ব্যবসায়ী, বিএনপির সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম