ভোটারদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি: শাহজাহান মিয়া

চান্দ্রা ইউনিয়নে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে হরিনা ফেরিঘাট এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগ চান্দ্রা বাজার, মদিনা বাজার, ৭নম্বর ওয়ার্ড বকশিলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রার্থী পথসভার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতিকই নয়, এটি হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতিক। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—শান্তি, উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও সমৃদ্ধ চাঁদপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে রায় দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, জামায়াত নেতা ও আইনজীবী আব্দুল কাদের খান, চান্দ্রা ইউনিয়ন জামায়াত সভাপতি ডা. মো. ইকবাল খান, সহ-সভাপতি কাইয়ুম খান, সেক্রেটারি মাওলানা মনির কাজীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা ও গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া জনগণের কাছে শান্তি, ন্যায়, উন্নয়ন এবং সুশাসনের অঙ্গীকার তুলে ধরেন।
ফম/এমএমএ/

বাদশা ভূঁইয়া | ফোকাস মোহনা.কম