
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি খবর পেয়ে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ৪নং ওয়ার্ড তেতুলতলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হাবিব মিজির খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সার্বিকভাবে সহায়তার আশ্বাস দেন শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাজনীতি করে মানবতার জন্য। আমরা সকলে সম্মিলিতভাবে যেকোনো অসহায় পরিবারের পাশে দাঁড়ালেই সমাজে আর অসহায় এবং দারিদ্রতা থাকবেন। ইসলামী আন্দোলনের রাজনীতিই বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আমরা শাসক হতে চাই না, সেবক হতে চাই।
আগামী নির্বাচনে আমরা চাই সাধারণ মানুষ তাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভেবেচিন্তে ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দিক। দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের কে সমাজ থেকে না বলতে হবে। ভালো সমাজ নির্মাণ করতে হলে ভালো মানুষকে ভোট দিতে হবে
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ ফরিদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাসিরুল্লাহ বাহাদুর, তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ সরদার, সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বন্দুকশী, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ চোকদার সহ স্থানীয় নেতারা।
ফম/এমএমএ/


