ভাই ভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শিক্ষামন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামীলীগের ২২ তম জাতীয় কাউন্সিলে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, পূণরায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায়, দীপু মনির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত স্বনামধন্য পুরান বাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদের আয়োজনে,

রোববার (২৫ ডিসেম্বর) বাদ আসর পুরান বাজার ৫নং খেয়া ঘাট মোহাম্মদী জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান বাদল,যুগ্ন সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল কাজী, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক আজিজুল হাকিম মামুন, সদস্য হাকিম আলী জমাদার,ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাদশা কারিগর প্রমূখ।

এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম