বরগুনার আল-আমিন ৭ কেজি গাঁজাসহ চাঁদপুরে গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ বরগুনার মাদকব্যবসায়ী আল-আমিন চাঁদপুরে গ্রেফতার হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে সোমবার ৮টা হতে সড়ে ৮টা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ হাওলাদার জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আসামী মোঃ আল-আমিন প্রকাশ আলভি (২০), পিতা- মোঃ নান্নু মিয়া, মাতা- মোসাঃ মোমেনা বেগম, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা, আসামীর বর্তমান ঠিকানা- মধ্য বাড্ডা, পাঁচতলা বাজার, পোস্ট অফিস রোড, কমান্ডার গলি, থানা- বাড্ডা, ডিএমপি, ঢাকা কে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/