ব্যাংকার ইসমাইল হোসাইনের ইন্তেকালে চাঁদপুর জামায়াতের শোক প্রকাশ

চাঁদপুর: ইসলামী ব্যাংক ফরিদগন্জ শাখার ইনভেস্টমেন্ট অফিসার ও জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার নিবেদিত কর্মী, ও চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সদস্য মোঃ ইসমাইল হোসাইন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ও সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া ৯ মে এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন :

যুক্ত শোকবাণীতে তারা বলেন, জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার একজন সক্রিয় কর্মী ব্যাংকার মোঃ ইসমাইল হোসাইন এর ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করেছি। তিনি অত্যন্ত সুনামের সাথে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে পেশাদায়িত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একবারেই বিরল।

আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন, তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন।আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।

প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম