ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা সালাউদ্দিন মো. বাবর আর নেই 

চাঁদপুর: চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন মো.বাবর কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১১টার সময়  চাঁদপুর ফেমাস হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে,ভাই বোন,মামাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব,রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সালাউদ্দিন মো. বাবর চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালকসহ সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং ঈগল মার্কা সরিষার তৈরি  লাকি অয়েল মিলের মালিক।তিনি ছিলেন চাঁদপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিউদ্দিন সোনা আখন্দের  মেয়ের ঘরের নাতি এবং  জনতা সল্ট ও জনতা ফুড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের খালাতো ভাই।

তাহার অকাল মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহল গভীরভাবে শোকাহত।

এদিকে, সালাউদ্দিন মোহাম্মদ বাবর এর মৃত্যুতে বিকাল তিনটা পর্যন্ত পুরান বাজারের ব্যবসা প্রতিষ্ঠান আধাবেলা বন্ধ রাখার শোক কর্মসূচি ঘোষণা করে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

মরহুমের জানাজার নামাজ এদিন বাদ মাগরিব পুরান বাজার জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ,অ্যাড.জহিরুল ইসলাম, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া,পুরান বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক  আবুল কাশেম আখন্দ, জাহাঙ্গীর ভূঁইয়া, আবু পাটওয়ারী,পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ বেপারী, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি,মালেক শেখ, নিলু হাওলাদার, হাসান গাজী,ব্যবসায়ি আবুল কালাম আজাদ, আনিছ বেপারী, আসলাম তালুকদার, ফজল প্রধানিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

পরে মরহুম সালাউদ্দিন মোহাম্মদ বাবর কে জাফরাবাদ সোনা আখন্দ বাড়িতে নানা আলহাজ্ব রফিউদ্দিন আখন্দ সোনা আখন্দের কবরের পাশে পারিবার কবরস্থানে দাফন করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও চাঁদপুর জেলা যুবলীগের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম