চাঁদপুর: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে এদেশের মানুষ তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার বঞ্চিত মানুষের সামনে সুযোগ এসেছে সুষম উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার। আগামী ১২ ফেব্রুয়ারি সেই সুদিন। আশা করছি অতীতের সকলে গ্লানিকে মুছে দিতে লোকজন দলবেধে ভোটকেন্দ্রে যাবে। দেখাযাবে চিরচেনা সেই ভোটের মাঠের চিত্র। ভোটের ক্ষেত্রে মানুষের সেই আস্থা ও বিশ্বাসের জায়গাটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দল বিএনপি। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। তাই ব্যক্তির বৃত্ত থেকে বেরিয়ে ফরিদগঞ্জ বাসী অতীতের ন্যায় আবারো ধানের শীষের বিজয়ের সাথী হবেন।
বৃহষ্পতিবার (২২ জানুয়ারি ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রচারণার প্রথম দিনে ফরিদগঞ্জ পৌর এলাকার গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণ কালে একথাগুলো বলেন।
এসময়ে তাঁর সাথে উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেরা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল কোম্পানী, এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


