বৈশাখী টিভি’র কচুয়া উপজেলা প্রতিনিধি মো. রাছেল

কচুয়া (চাঁদপুর): দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিকতায় সক্রিয় উদীয়মান তরুণ মোঃ  রাছেল।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন, প্রধান বার্তা সম্পাদক জিয়াউল করিব সুমন, অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান এইচএম নাহিয়ান, প্লানিং এডিটর মামুন চৌধুরী,  আইটি বিভাগের প্রধান জাহাঙ্গীর চৌধুরী, ডিজিটাল বিভাগের প্রধান বিল্লাল হোসেন জুয়েল।

মোঃ রাছেল শিক্ষাজীবন শেষ করে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা মোঃ রাছেল কর্মজীবনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও সহকর্মী মহলে প্রশংসিত হয়েছেন। সাংবাদিক রাছেল দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনীর মাধ্যমে এলাকার অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা, সামাজিক সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনাগুলো উঠে এসেছে। ইতিপূর্বেও তিনি বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।

এক প্রতিক্রিয়া সাংবাদিক মোঃ রাছেল বলেন, দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম বৈশাখী টেলিভিশনে কাজের সুযোগ পাওয়া আমার জন্য বড় একটি প্রাপ্তি। আমি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দেবো। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার  কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শিক্ষা জীবনে তিনি দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে (এসএসসি), কচুয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও বিবিএস (স্নাতক) এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এমবিএ (মাস্টার্স) শেষ করেন।

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক থে বিজনেস পোস্ট, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আজকের কুমিল্লা, স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর-এর নিজস্ব প্রতিনিধি হিসেবেও তিনি কর্মরত রয়েছেন।

তার এই নতুন দায়িত্ব পালনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম