মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার দিঘলীপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়ার আয়োজন করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আশিক হোসেন কাজল।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের আত্নার মাগফেরাত কামনা করেন ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন, পশ্চিম ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আশিক হোসেন কাজল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন শান্ত, বিএনপি নেতা ইকবাল হোসেন সহ আরো অনেকে।
এসময় বিএনপি, যুবদল,ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ফম/এমএমএ/


