
চাঁদপুর: ” কর্মসংস্থান সৃষ্টি করে বেকারদের অর্থনৈতিক মুক্তি চাই। শারীরিক – মানসিক বিকাশে গ্রাম-শহরে খেলার মাঠ চাই” এ প্রতিপাদ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির এবারে দ্বিতীয় প্রাথমিক সদস্য সম্মেলন ৩ নভেম্বর, শুক্রবার, বিকাল ৩ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়।
শুরুতেই সম্মেলনের শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। এরপর সম্মেলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়নের চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী,যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার আশিকুল ইসলাম জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সাবেক সহসভাপতি শ্যামল চন্দ্র ঘোষ, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক আয়েশা মুন্নি, সংগঠনের সহ- সভাপতি রনজিত সরকার, অর্থ সম্পাদক কমল সরকার। কবিতা আবৃত্তি করেন দ্বীপান্বিতা দাস।
সম্মেলনের সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইয়াছিন ও সদস্য নিশাত জাহান।
সম্মেলনে প্রধান অতিথি খান আসাদুজ্জামান মাসুম বলেন, বাংলাদেশ যুব ইউনিয়ন শুরু থেকেই বেকারদের জন্য কর্মসংস্হানের কথা বলে আসছে। চাকরিতে ঘুষের বিরুদ্ধে সংগ্রাম করছে। যে দেশে যুব সমাজ বেকার থাকে সে দেশ উন্নত হতে পারে না। কোটি কোটি যুবক বেকার রেখে মেগা প্রজেক্ট করলেই উন্নয়ন বলা যাবে না। উন্নয়ন সেটা যেখানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। দেখা গেলো বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনের আগে প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেজটি ঘরে চাকরি দেয় নি। বরং আরও কলকারখানা বন্ধ করা হয়েছে। তাই এ সময়ে খুবই জরুরি অর্থনৈতিক মুক্তির জন্য কৃষিভিত্তিক শিল্পকারখানা প্রতিষ্ঠা করা। অবিলম্বে অর্থনৈতিক মুক্তির জন্য যুব সনদে কর্মসংস্হান সৃষ্টির নীতি প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ অর্থনৈতিকভাবে যেমন সংকটে আছে তেমনি গনতন্ত্র ও বাক্ স্বাধীনতার সংকট আছে। এ সময়ে দুটো সংগ্রামে যুবকদের এগিয়ে আসতে হবে অতীতে যেমন করে যুবরা ভূমিকা রেখেছিলো। তিনি আরও বলেন, যুবকরাই পারেন সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে প্যালেস্টাইনে ইসরাইলি হামলার প্রতিবাদে সারা পৃথিবীর যুবকদের সোচ্চার হতে হবে।
বিশেষ অতিথি আশিকুল ইসলাম জুয়েল বলেন, সরকারতো চাকরি দিতে পারেই না বরং অল্প সংখ্যক পদে চাকরি দিয়ে ব্যাংক ড্রাফট ও পে অর্ডাররের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ দিকে যুবকরা সর্বশান্ত হচ্ছে। এ নিয়ে যুবকদের ক্ষোভ রয়েছে। এ ধরনের অপনীতি সরকারকে বন্ধ করতে এবং চাকরির বয়সসীমা বাতিল করতে হবে।
-প্রেস বিজ্ঞপ্তি।


