বীর শহীদদের প্রতি চাঁদপুর এলজিইডির শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: ৫১তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোফধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন এলইজিডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ফুয়াদ আহসান, সহকারী প্রকৌশলী-১ (সিভিল) মো. আশরাফুল হাসান, সহকারী প্রকৌশলী-২ (সিভিল) বিষ্ণু পদ ঘোষসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়।

এছাড়াও দিবস উপলক্ষে সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
ফম/এমএমএ/