চাঁদপুর: ৫১তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোফধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
সড়ক ও জনপদ, সড়ক বিভাগ চাঁদপুরের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্র্পণ করেন নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুজ্জোহা।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মামুনুর রশিদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়।
এছাড়াও দিবস উপলক্ষে সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
ফম/এমএমএ/


