চাঁদপুর: ৫১তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোফধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুরের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্র্পণ করেন সহকারী পরিচালক মো. এমদাদুল হক মিঠুন।
এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক বাপন সেন, উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ পিয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও মো. সাইফুল ইসলামসহ কর্মচারীবৃন্দ।
দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়।
এছাড়াও দিবস উপলক্ষে সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
ফম/এমএমএ/



