চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান ঢালী (৭৮) বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি দক্ষিণ চাপিলা গ্রামের নিজ বাড়ি ঢালী বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ফরক্কাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রণি ও মডেল থানা পুলিশ তাকে রাষ্ট্রীয় সম্মান জানান।
পরে একই স্থানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের মৃতুত্যে চাঁদপুর জেলা বিএনপি ও জামায়াতের নেতারা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফম/এমএমএ/


