চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুর ও গাজীপুর ক্রিকেট একাডেমী ঢাকা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালের ম্যাচে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুরের দলটি জয়লাভ করে ঢাকা ১০-১২ একাডেমীর সাথে।
দিনের দ্বিতীয় ( বিকেলের) খেলায় বৃষ্টি বৃঘিন্ত ম্যাচে প্যারাভোলা নিয়মে চট্টগ্রাম লায়ন্সের সাথে জয়লাভ করে গাজীপুর ক্রিকেট একাডেমী
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, দৈনিক চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। এ টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশ নিয়েছে।
শুক্রবার সকালের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুর। তারা নিধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করে।
শেখ কামালের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ হৃদয় ৪৬ ও আলাদিন ৪৪ রান করে। বল হাতে ঢাকার আবির ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।
ঢাকার দলটি ১৫০ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ৫৮ রান তুলতে গিয়ে সবকটি উইকেট হারিয়ে ফেলেন।
বল হাতে শেখ কামালের সহিদ ৪ রানে ৩টি ও আলাউদ্দিন ১৭ রানে ২ টি উইকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হন শেখ কামালের আলাউদ্দিন।
শুক্রবারের বিকেলের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে গাজীপুর। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে। দলের পক্ষে সব্বোচ পারভেজ ২৯ বলে ৭৯ ও রায়হান ১৮ বলে ৪৪ রান করেন।
চট্টগ্রাম লায়ন্স ২০৮ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। প্যারাভোলা নিয়মে তাদেরকে ১০ ওভারে ১৪৫ রানের টাগেট দেয়া হয়। তারা ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান করেন।
ফম/এমএমএ/চৌইই/



