কুমিল্লা: আসছে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে “হৃদয় দিয়ে মানবতার জন্য কাজ করুন”–এই আহ্বান নিয়ে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নগরের ৬ নং ওয়ার্ডের গাংচর দারুল ইনসান ইন্টারন্যাশনাল মাদরাসাৱ শিক্ষার্থী এবং আশপাশেৱ এলাকার গরীবদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগঠনের মহাসচিব ডা: গোলাম শাহজাহান, সহ সভাপতি বিশিষ্ট সনোলজিস্ট ডা: মল্লিকা বিশ্বাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: কবিতা সাহা, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ফারহানা ইয়াসমিন ও ডা: অসিম সূত্রধর।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের ট্রেজারার কমরেড আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/


