বিভিন্ন দপ্তর এলাকা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক নাজমুল ইসলাম

চাঁদপুর:  জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার চাঁদপুরে যোগদান করার পর থেকে বিভিন্ন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন। হঠাৎ করে নিজ কার্যালয়ের বিভিন্ন দপ্তর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় এলাকার সরকারি দপ্তর এবং এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরসহ কার্যালয়ের ভিতরের বেশকিছু জায়গা ঘুরে দেখেন এবং এর তদারকি করেন। তাৎক্ষনিক পরিবর্তনশীল কাজকে ত্বরান্বিত করেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে অবস্থিত রেকর্ডরুম, ভেন্ডারদের বসারস্থান, বিআরটিএ কার্যালয়ের পিছনে থাকা পরিত্যক্ত স্থান ইত্যাদি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রাণী চাকমাসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম