মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার দিনব্যাপী তিনি ষাটনল, কলাকান্দা, এখলাছপুর, গজরা সহ কয়েকটি ইউনিয়নে গিয়ে নৌকা প্রতীকের পক্ষে পথসভা, লিফলেট বিতরণ সহ প্রচারণা করেন।
সকালে ষাটনল ইউপির নৌকার প্রার্থী একেএম শরীফ উল্লা সরকারের পক্ষে প্রচারণায় বেরীবাধেঁ ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থী একেএম শরীফ উল্লা সরকারের পক্ষে প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তেজগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী একেএম শরীফ উল্লা সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ মেম্বার, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দোলন মাহমুদ প্রমুখ।
পরে কলাকান্দা ইউনিয়নের নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লার পক্ষে দশানী বেরীবাধেঁর উপর পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
আরও বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, আওয়ামী লীগ নেতা রবিউল সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক বোরহান উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হারুন ছৈয়াল, আওয়ামী লীগ নেতা শরীফ উল্লা বেপারী প্রমুখ।
এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা আওয়ামী লীগের লোক নয়। তারা বিএনপি জামায়াতের এজেন্ডা হয়ে প্রার্থী হয়েছেন। তাই তাদের আওয়ামী লীগে আর কোন স্থান নেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। কারণ তারা দলীয় সিদ্ধান্তের বাইরে চলে গেছেন। তিনি আরও বলেন, আমি ৯৬ সাল থেকে রাজনীতি করি। কিন্তু কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নি। ভবিষ্যতেও যাব না। তাই কেউ দলের সিদ্ধান্তের বাইরে না গিয়ে নৌকার পক্ষে কাজ করুন। তাহলেই নৌকার জয় হবে, উন্নয়ন অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। সবাই নৌকায় ভোট দিবেন।
এরপর আরো কয়েকটি ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
ফম/এমএমএ/শাপ

