চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারকের তাৎপয শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৩ মার্চ ) বিকেলে মতলব দক্ষিণ ঘোড়াধারী কেন্দ্রীয় জামে মসজিদুল কোবরা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির সেক্রেটারী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও সেন্টার পর হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল রিচার্স এর চেয়ারম্যান এডভোকেট শফিকুর রহমান।
তিনি বলেন, রমজান মাস মানবতার সেবা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে সমাজের বিত্তবানদের উচিত গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। রমজান আমাদেরকে ধৈর্য, সংযম, দানশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে দান-সদকা, যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা সাদেক শাহীন ও মনির হোসেন মাষ্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সম্পাদক ডিএম নাজমুল হক(সজিব), ডিএম সালমান নাজির। বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন, খন্দকার মাওলান নজরুল ইসলাম, নেছার আহমেদ(আকাশ), ইব্রাহীম বেপারী, মাওলনা খাদিমুল ইসলাম, মাওলানা সরোয়ার হোসেন।
ফম/এমএমএ/



