বিজয় মেলা মঞ্চে ২৭ ডিসেম্বর বর্ণচোরা নাট্যগোষ্ঠী হাসির নাটক বিচ্ছু মঞ্চস্থ হবে

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন চাঁদপুরের ঐতিহ্যবাহী বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সারাজাগানো হাসির নাটক বিচ্ছু দৃশ্য। (ফাইল ছবি)।

চাঁদপুর: মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন চাঁদপুরের ঐতিহ্যবাহী বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সারাজাগানো হাসির নাটক বিচ্ছু মঞ্চস্থ হবে।

মলিয়ের এর কমেডি দ্যাট স্কাউড্রেল স্ক্যাপি অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত বিচ্ছু নাটকের নির্দেশনা দিয়েছেন শরীফ চৌধুরী।

নাটকে অভিনয় করেছেন রতন খান, নূরে আলম নয়ন, বাপ্পী, কামরুজ্জামান, লিটন গাজী, আসমা, চৈতী, ঐশী, প্রনব, রাহুল ও শরীফ।

আলোক পরিকল্পনায় শুকদেব রায়। আবহ সঙ্গীতে সিয়াম খান।

হাসির এই নাটকটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম