বিজয় মেলায় ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিচ্ছে হেলথ কেয়ার সেন্টার

চাঁদপুর: চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বিভিন্ন মানুষজনদের ফ্রি ফ্রিজিওথেরাপি চিকিৎসা সেবা দিচ্ছেন হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার চাঁদপুর।

চাঁদপুর আউটার স্টেডিয়ামে মেলার উদ্ধোধনের পর থেকে স্ট্রেজের সামনেই চিকিৎসা সেবা হচ্ছে।  প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন বয়সী মানুষজন আসছেন চিকিৎসা নিতে।

হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের বয়স্কদের বাত ব্যাথা, প্যারালাইসেস, পঙ্গু রোগী এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল ( প্রাঃ )  লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান তানভীর আহমেদ মিয়া ( আরিফ )  জানান, আমাদের প্রতিষ্ঠান ১৬ বছরের বেশী সময় ধরে ফিজিওথেরাপির চিকিৎসা সহ অনান্য সেবা দিয়ে আসছি। আমরা মাসব্যাপী বিজয় মেলাতেও এবার  ফ্রি চিকিৎসা সেবা দেয়ার প্রস্তুতি নিয়েছি। প্রতিদিনই আমাদের সেন্টারে মানুষজন আসছেন চিকিৎসা সেবা সহ বিভিন্ন পরামর্শ নিতে।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম