বিচারপতিকে পিপি ও স্পেশাল পিপিসহ আইনজীবী সমিতির ফুলেল শুভেচ্ছা

বিচারপতি আহমেদ সোহেল’ কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন চাঁদপুরের পিপি অ্যাড: কুহিনূর রশিদ, স্পেশাল পিপি অ্যাড: শামসুল ইসলাম মন্টু এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: এ. এন.এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদকের অ্যাড: বদরুল আলম চৌধুরী সহ আইনজীবীগণ।

চাঁদপুর: বাংলাদেশ সুপ্রিম কোট, হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের পিপি ও স্পেশাল পিপি সহ আইনজীবী সমিতির নেতারা।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সাকিট হাউজে বিচারপতি এসে পৌছলে তাকে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সরকারী কৌশলীদের পক্ষে শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনুর রশিদ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড: শামছুল ইসলাম মন্টু।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে সমিতির সভাপতি অ্যাড: এ.এন.এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরী ও সাবেক জেনারেল অডিটর অ্যাড: মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক,চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ বিচার বিভাগ ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কমকতাগন।

বিচারপতি এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে বিচার বিভাগের বিভিন্ন বিষয় ও জেলা জজ আদালতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ।

উল্লেখ্য বিচারপতি আহমেদ সোহেল রোববার লক্ষীপুর জজ শীপ ও তাহার অধীনস্হ আদালত সমুহ পরিদশন শেষে চাঁদপুরে আসেন। বিকেলেই জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চাঁদপুর বিচার বিভাগীয় কমকতাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

ফম/এমএমএ/চৌইই/

আদালত করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম