বিএনপি ঘোষিত ৩১ দফার বাংলাদেশ দেখতে চাই : খালেক পাটওয়ারী

রূপসা দক্ষিণ ইউনিয়নের ৬টি ওয়র্র্ডের বিএনপি সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠান

ফরিদগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে দক্ষিণ চরমান্দারী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক কাউসার আহমেদ এর পরিচালনায় মুঠো ফোনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

পরে অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যখন ফরম পূরণ করবেন তখন আওয়ামীলীগের দোসরদের চিহ্নিত করা ছাড়াও কোন সন্ত্রাসী ও চাঁদাবাজ যেন অন্তভুক্ত না হয় এই বিষয়গুলো দেখবেন। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফার বাংলাদেশ দেখতে চাই। যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ও সুখে থাকতে পারবে। যেখানে দু:শাসন থাকবে না। জনপ্রতিনিধিরা হবেন জনগণের সেবক। উন্নয়নে স্রোতধারা বহমান থাকবে। দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো সকলের জন্য ফ্যামিলিকার্ড। যেই কাডের বিনিময়ে এদেশের মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে সক্ষম হবে।

আাপনারা জানেন আমাদের উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নান গত ত্রিশ বছর ধরে ফরিদগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে চলছেন। রাজনীতি করলেও তিনি উন্নয়ন করতে গিয়ে নিজের এলাকা বলে বিশেষ কোন সুবিধা নেননি। সর্বত্র সমভাবে উন্নয়ন করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকেই ধানেরশীষের প্রতিকের প্রার্থী হিসেবে দেখতে চাই।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান, যুগ্মসম্পাদক কামরান হোসেন, দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, উপজেলা মহিলা দলের যুগ্মআহ্বায়ক ফারজানা আক্তার, যুবদলের সম্পাদক জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম। আলোচনা শেষে নতুন সদস্য ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এছাড়া প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকগণও বক্তব্য রাখেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম